স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে। সরাসরি ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কেনার প্রক্রিয়া শুরু করেছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি।
বুধবার (৩ জুন) রাতের মধ্যেই এ বিষয়ে ফিফার কাছ থেকে ইতিবাচক সাড়া মিলতে পারে বলে আশা করছে বিটিভি কর্তৃপক্ষ।
এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড বাংলাদেশে এই স্বত্ব বিক্রির চেষ্টা করেছিল। তবে ফিফার নির্ধারিত প্রায় ৮৮ কোটি টাকা (৭.২১১ মিলিয়ন ডলার) পরিশোধ করতে না পারায় তাদের চুক্তি বাতিল হয়ে গেছে। এতে সরাসরি ফিফার কাছ থেকে স্বত্ব কেনার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।
বিটিভির উপমহাপরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন জানান, সরকারের পক্ষ থেকে বিটিভিকে বিশ্বকাপ সম্প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ফিফার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, 'ফিফা আমাদের একটি দাম জানিয়েছে। আমরা কিছুটা কম দামে পাওয়ার জন্য আলোচনা করছি। আজ রাতের মধ্যে তাঁদের উত্তর পাওয়ার কথা।'
রোকন উদ্দিন আরও জানান, আলোচনার মাধ্যমে দাম না কমলেও ফিফার দেওয়া দামেই স্বত্ব কিনতে প্রস্তুত বিটিভি। যেকোনো মূল্যে তাঁরা বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করতে চান। এদিকে বেসরকারি ওটিটি প্ল্যাটফর্ম 'টফি' ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখাবে। অন্যদিকে টি-স্পোর্টসসহ কয়েকটি বেসরকারি চ্যানেলও যৌথভাবে স্বত্ব নেওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যয় সংকোচন নীতি বজায় রেখে দেশে খেলা দেখানোর চেষ্টা চলছে। বিটিভির পাশাপাশি বেসরকারি চ্যানেলগুলোর অংশগ্রহণ নিয়েও জোরালো আলোচনা চলছে। সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের চোখ এখন ফিফার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে