স্ট্রিম সংবাদদাতা

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযানে জেলার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে জেলাজুড়ে যান চলাচলসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে সোমবার (২২ জুন) সন্ধ্যায় সেনানিবাস থেকে গোপালগঞ্জে আসে ৫ প্লাটুন সদস্যের একটি সেনা দল। তবে মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে জেলা শহরের সড়কগুলোতে তাদের টহল চোখে পড়েনি।
এদিকে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সম্ভাব্য তৎপরতা ও বিশৃঙ্খলা রুখতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে অব্যাহত রয়েছে পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযান। এছাড়া জেলার বিভিন্ন স্থানে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্ট’ এর আওতায় দেশের ৬টি জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। জেলাগুলো মধ্যে আছে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর। ওই সিদ্ধান্তের ভিত্তিতে গতকাল সোমবার (২২ জুন) সন্ধ্যায় যশোর সেনানিবাস থেকে ৫ প্লাটুন সদস্যের একটি সেনা দল গোপালগঞ্জে পৌঁছেছে। বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য আগামী ৩০ জুন পর্যন্ত মাঠপর্যায়ে এই সেনা মোতায়েন কার্যকর থাকবে।
গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুল্লাহ জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বেআইনি কর্মকাণ্ড ও যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে