স্ট্রিম ডেস্ক

তিন দফা দাবিতে ১০ মে শনিবার রাত থেকে শাহবাগে অবস্থান করছেন জুলাই আন্দোলনে আহতরা। দফা তিনটি হলো- আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাইয়ের সনদ ঘোষণা ও অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করা।
১১ মে রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহবাগ মোড়ে একটি মঞ্চ বানিয়ে আন্দোলনকারীরা অবস্থান করছেন। চারপাশে ব্যারিকেড দেওয়ায় শাহবাগে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।
বলা দরকার, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ৮ মে বৃহস্পতিবার রাত থেকে অবস্থান কর্মসূচি পালন করছিল জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন।
এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে। সেইসাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে কোনো রাজনৈতিক দল, এর অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তির বিধানও অনুমোদন করা হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয় যে, ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে।
রাত সাড়ে তিনটা নাগাদ হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দেন, সোমবার সরকার প্রজ্ঞাপন জারি করলে আনন্দ মিছিল করা হবে। এই ঘোষণার পর আন্দোলনকারীরা শাহবাগ থেকে সরে গেলেও আহতরা সেখানেই রয়ে যান।
উপস্থিত আন্দোলনকারীরা বলেন, এখনো বহু আহত ব্যক্তি হাসপাতালে অবস্থান করছেন। তাঁদের চিকিৎসার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। তাই দাবি না মানা পর্যন্ত তাঁরা রাস্তা ত্যাগ করবেন না।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে