স্ট্রিম প্রতিবেদক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে প্রাইভেট কারের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নিমতলা এলাকার মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন—সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নের খিলপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে আওলাদ হোসেন (২৩), হাসেমের ছেলে হাবিল (২২) ও মঙ্গল মিয়ার ছেলে কাইয়ুম (২২)। আহত যুবকের নাম ইমন (২০), তিনি একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। চারজনই রাজমিস্ত্রির কাজ করতেন এবং পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তাঁরা শ্রীনগরে কাজ শেষে রাতে এক মোটরসাইকেলে করে গ্রামে ফিরছিলেন। বৃষ্টির মধ্যে মোটরসাইকেলটি নিমতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়ি এড়াতে চালক হঠাৎ ব্রেক চাপেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে চার আরোহী ছিটকে পড়েন। এর মধ্যে তিনজন সড়কের ডানপাশে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আওলাদ ও হাবিল।
গুরুতর আহত কাইয়ুমকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন। আহত ইমনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করি এবং থানায় হস্তান্তর করি।’
প্রত্যক্ষদর্শী এক ট্রাক চালকের বরাতে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘দুর্ঘটনার সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। মোটরসাইকেলে চারজন ছিলেন। হঠাৎ ব্রেক করায় তাঁরা ছিটকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা গাড়িটি তাঁদের চাপা দেয়।’
হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আবু নাইম সিদ্দিক বলেন, ‘নিহতদের লাশ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।’
রসুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়ীদ বলেন, ‘চারজনই গরিব পরিবারের সন্তান। প্রতিদিন শ্রীনগরে গিয়ে দিনমজুরির কাজ করে সংসার চালাতেন। তাঁদের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।’
এর কয়েক ঘণ্টা আগে, বৃহস্পতিবার ভোরে একই এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় প্রাইভেট কার উল্টে আরও তিনজন নিহত হন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে