স্ট্রিম প্রতিবেদক

ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির ৬ শীর্ষ নেতা। আজ শুক্রবার (৫ জুন) রাত সাড়ে আটটায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানিয়েছে, ভ্রাতৃপ্রতীম উভয় দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ও ভূ-রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর জোর দেওয়া হয়েছে।
দ্বিপাক্ষিক আলোচনায় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত অংশীদারত্বের মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে জায়গা পেয়েছে বলেও জানানো হয়েছে।
আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক নানা সংকট মোকাবিলায় যৌথ সহযোগিতার বিষয়ে বৈঠকে দুই দেশের নেতারা একমত পোষণ করেছেন। এসময়ে তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন উচ্চতায় উপনীত হবে।
বৈঠকে জামায়াত আমির তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তাঁর সরকারকে রোহিঙ্গা ইস্যুতে আন্তরিক সমর্থন ও সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে এরদোয়ানের উদ্দেশে একটি সম্মানসূচক শুভেচ্ছাপত্র পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি তাঁদের বাংলাদেশ সফরের জন্য উষ্ণ অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
জামায়াতের সঙ্গে বৈঠকে আরও ছিলেন দলটির নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

.png)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি বাণিজ্যিক ক্যাম্পেইনের ৬০ হাজার টাকা ভেন্যু ফি বিশ্ববিদ্যালয় থেকে মওকুফ করিয়ে নিজে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক ছাত্রী হল সংসদের ভিপির (সহসভাপতি) বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া বিয়ের হলফনামা তৈরির অভিযোগে বরগুনার এক আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
৯ ঘণ্টা আগে
বাংলা একাডেমির ফোকলোর উপবিভাগের উদ্যোগে দিনব্যাপী ফোকলোর প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
৯ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ওয়াশরুম (শৌচাগার) ব্যবহারকে কেন্দ্র করে ছাত্রদলের এক নেতাকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে ইসলামী ছাত্রশিবিরের এক সমর্থকের বিরুদ্ধে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে কেবল ‘ধাক্কাধাক্কি ও বাগ্বিতণ্ডা’ বলে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষার্থী।
৯ ঘণ্টা আগে