স্ট্রিম সংবাদদাতা

কুমিল্লায় দেড় ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা। এতে বিপাকে পড়ে এসএসসি পরিক্ষার্থীরা। নগরের ঈশ্বর পাঠশালা কেন্দ্রে হাঁটুপানিতে এবং কয়েকটি স্কুলে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।
কুমিল্লা আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় কুমিল্লায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে| এসময় ঝড়ের গতিবেগ ছিল সর্বোচ্চ ৭০ কিলোমিটার। মঙ্গলবারের ঝড়ো বাতাস ও গত রোববারের কালবৈশাখী ঝড়ের কারণে গত তিন দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে কুমিল্লার বেশির ভাগ উপজেলায়।
মঙ্গলবারের বৃষ্টিতে কুমিল্লা নগরের দুয়েকটি ব্যতীত প্রায় সবকটি সড়ক ডুবে যায়। সড়ক ডোবার পাশাপাশি বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে। আকস্মিক এই জলাবদ্ধতায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। চলমান ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কুমিল্লা নগরের ইশ্বর পাঠশালা কেন্দ্রে হাঁটুসমান পানিতে বেঞ্চে পা তুলে পরীক্ষা দিতে দেখা যায় শিক্ষার্থীদের। এছাড়া কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবেরটরি স্কুলসহ কয়েকটি স্কুলে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়ার খবর পাওয়া গেছে।
কুমিল্লা সরকারি মহিলা কলেজ সড়ক, ফৌজদারী, ছোটরা, কান্দিরপাড়-টমছমব্রিজ সড়ক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আঙিনা, ধর্মপুর, দৌলতপুর, স্টেডিয়াম মার্কেট, আদালত সড়কসহ প্রায় সব সড়কেই জলাবদ্ধতা হয়। শহরের বিভিন্ন এলাকায় ড্রেনের ময়লা পানি প্রবাহিত হতে দেখা যায়।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে আমরা ওয়ার্ডভিত্তিক লেবার নিয়োজিত করেছি। যেখানে যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে