স্ট্রিম প্রতিবেদক

আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্র থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থী ও অভিভাবকদের সতর্ক করে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগ প্রক্রিয়া চলছে। এই সুযোগে দেশের বিভিন্ন স্থানে কতিপয় প্রতারক চক্র আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টা চালাচ্ছে বলে এনবিআর জানতে পেরেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যারা স্বাভাবিক প্রক্রিয়ায় নিজস্ব যোগ্যতায় চাকরি পাবেন, তাদের কাছ থেকে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে বলে মিথ্যাচার করে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের উদ্দেশ্য। এই চক্রটি যোগ্য প্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় এবং যারা নিজস্ব অযোগ্যতার কারণে চাকরি পাবেন না, তাদের কারো কারো অর্থ ফেরত দিয়ে বিশ্বস্ততা অর্জনের চেষ্টা করে।
জনসাধারণকে আশ্বস্ত করে এনবিআর জানায়, আয়কর বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। এখানে কোনো ধরনের অবৈধ লেনদেনের সুযোগ নেই।
এনবিআর আরও জানায়, কোনো দুষ্ট চক্র চাকরি দেওয়ার নামে অর্থ দাবি করলে বা এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর কমিশনার অফিস অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তার টেলিফোন নম্বর: ০২-২২২২১৭৭৭৭ ও ইমেইল: [email protected] -এ অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১০ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে