স্ট্রিম সংবাদদাতা

দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (১১ এপ্রিল) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। দুপুরে বিষয়টি জানিয়েছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার।
এদিকে দুপুর ২টা ৫৫ মিনিটে ত্রাণমন্ত্রীকে ঢাকায় নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ। পরে ৩টা ৫ মিনিটে তাঁকে নিয়ে এটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে নিশ্চিত করেছেন বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া।
শাহিন আকতার জানান, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) নেওয়া হতে পারে। তিনি এর আগে সেখানেই চিকিৎসা নিয়েছেন।
এর আগে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ইউএস বাংলার একটি ফ্লাইটে সকাল সোয়া ৮টার দিকে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানে তিনি হঠাৎ অসুস্থতা বোধ করেন। বর্তমানে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

এদিকে আসাদুল হাবিব দুলুর অসুস্থতার খবর পেয়ে সকাল সাড়ে ১০টার এক ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে এসে তাঁকে দেখতে যান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি মন্ত্রী দুলুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সৈয়দপুর বিএনপি সূত্রে জানা গেছে, আসাদুল হাবিব দুলু সকালে সৈয়দপুর পৌঁছানোর পর বিমানবন্দরের রেস্টরুমে বিএনপির সৈয়দপুর ও লালমনিরহাটের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় হঠাৎ মাথা ঘুরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিএনপি নেতা শাহিন আকতার জানান, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সুপারিশে প্রথমে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ত্রাণমন্ত্রী দুলুকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সাধারণ বিমানে যাতায়াত ঝুঁকিপূর্ণ মনে করেন চিকিৎসকরা। পরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানো মাত্রই ত্রাণমন্ত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে