স্ট্রিম সংবাদদাতা

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের পরদিন সানজিদার (৯) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ জুন) বেলা দেড়টার দিকে বাড়ির পাশের পাটখেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সানজিদা উপজেলার ভীমপুর ইউনিয়নের কোরানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে ও শাইলবাড়ী কিন্ডার গার্টেনে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হন সানজিদা। এরপর আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করেও পাননি। পরে এলাকায় মাইকিং করা হয়।
শনিবার সকালে মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকরা ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটখেতে শিশুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, শিশুটি আমার মেয়ের সঙ্গে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। আমরা হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই।
তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে তাঁর চোখ দুটি দাবানো ছিল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে