স্ট্রিম প্রতিবেদক

রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি পারস্পরিক বোঝাপড়া থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সভায় মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে। এই বোঝাপড়া না থাকলে এই যে আমরা কাদা ছোড়াছুড়ি করছি, গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হবেই। অনেক কথা আসবে। কিন্তু এটা একটা সীমা থাকা দরকার। তা না হলে যেটা হয়, সেটা হচ্ছে যে একটা তিক্ততা সৃষ্টি হয়। যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরো কলুষিত করে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা দেখলাম যে ১২টা মৌলিক বিষয়ে ঐকমত্যে এসেছে। বাকিগুলো ঐকমত্যে যাওয়ার চেষ্টা হচ্ছে। প্রতিদিন বৈঠক করছে কয়েক ঘণ্টা ধরে। অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না, সেগুলো তারা করতে চান।’ এগুলোকে বাদ দিয়ে মৌলিক সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি।
এ সময় অভ্যুত্থানে আহত-নিহতদের স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন মির্জা ফখরুল। এক শিশুর কথা উল্লেখ করে বলেন, ‘আরেকটা ছোট ছেলে কালকে আমার কাছে এসে হঠাৎ করে জড়িয়ে ধরেছে। ওর বয়স ছয় সাত বছর হবে। বলছে, “আমার মাথায় না খুলিটা নেই। খুলিটা প্লাস্টিকের।” অর্থাৎ গুলিতে তার মাথার খুলি চলে গিয়েছিল। পরে ডাক্তার সাহেব সেটাকে প্লাস্টিক দিয়ে আর্টিফিশিয়াল (কৃত্রিম) খুলি তৈরি করে লাগিয়ে দিয়েছে। এর চেয়ে বড় ত্যাগ আর কী হতে পারে?’ এই ত্যাগের যথাযথ মূল্য না দিতে পারলে জাতির সঙ্গে প্রতারণা করা হবে বলেও তিনি বলেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে