স্ট্রিম সংবাদদাতা

কালবৈশাখী ঝড়ে সড়কের উপর গাছ পড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল যান চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার দুপুর ১২টার দিকে সড়কের লাউয়াছড়া বনাঞ্চলের ‘গাড়িভাঙা’ এলাকায় একাধিক গাছ উপড়ে পড়ে। এতে সড়কের উভয় পাশে কয়েকশ যান আটকা পড়েছে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় তীব্র ঝড় শুরু হয়। মুহূর্তের বনের বড় বড় কয়েকটি গাছ উপড়ে সড়কের উপর পড়ে। ঝড় শেষ হওয়া পর পুলিশ, বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে গাছ অপসারণের কাজ শুরু করেন। তবে বনাঞ্চলের ভেতর এবং বৃহদাকৃতির গাছ হওয়ায় সরাতে দেরি হচ্ছে।

এদিকে, দীর্ঘ সময়েও গাছ সরাতে না পারায় সড়কের দুই পাশে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি, ট্রাকসহ অসংখ্য যান আটকা পড়েছে। জনবিচ্ছিন্ন এলাকায় হওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নামজুল হক জানান, বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ সরাতে সর্বোচ্চ চেষ্টা করছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সড়ক থেকে গাছ সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে