স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর গোয়ালন্দে বিটুমিন তৈরির একটি কারখানায় বয়লার বিস্ফোরণে আহত দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তাঁরা মারা যান। সোমবার (২৯ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন।
গতকাল রোববার (২৮ জুন) রাত আড়াইটার দিকে শ্রমিক সোহেল রানা (২৪) এবং সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে শাওন মুন্ডার (১৬) মৃত্যু হয়। তাঁদের মধ্যে সোহেল রানা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শামসুদ্দিনের ছেলে। শাওন মুন্ডা মৌলভীবাজারের জুড়ি উপজেলার বিনন্দপুর গ্রামের ছুনু মুন্ডার ছেলে।
জানা গেছে, প্রায় দুই বছর আগে গোয়ালন্দে ‘ঢাকা পাইরোলাইসিস কোম্পানি’ নামে একটি কারখানা স্থাপন করেন সাভারের আমিন বাজার এলাকার মো. বাহাউদ্দীন ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই শুধু উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে কারখানাটি চলছিল বলে জানিয়েছেন শ্রমিকরা।
গত ২৫ জুন বিটুমিন উৎপাদনের সময় অতিরিক্ত চাপ সৃষ্টি হলে বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়। এতে আগুন ছড়িয়ে পড়ে দুই শ্রমিক দগ্ধ হন। গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢামেক হাসপাতালের স্থানান্তর করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, আহত দুজন শ্রমিক ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি।

.png)

করমুক্ত আয়ের সীমা বৃদ্ধিসহ কয়েকটি সংশোধনী নিয়ে অর্থ বিল-২০২৬ পাস হয়েছে। সোমবার (২৯ জুন) বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কয়েকটি সংশোধনী এনে বিল উত্থাপন করেন। কণ্ঠভোটে বিলটি পাস হয়।
৩ মিনিট আগে
দিনাজপুর শহরে ঘোষণা দিয়ে কালিমা খচিত সাদা-কালো পতাকা হাতে মোটর শোভাযাত্রা হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে শহরের তফিউদ্দিন মেমোরিয়াল হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়।
৫ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের বিরুদ্ধে হলের সিট দখলের অভিযোগ এনে প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী। সোমবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচিতে সিট বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিত করতে তিন দাবি জানানো হয়।
২৫ মিনিট আগে
আইজিপি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে কেউ যাতে দেশে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
১ ঘণ্টা আগে