স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখায় মোবাইল গেম ‘ফ্রি ফায়ার’ খেলা নিয়ে বিরোধে সংঘর্ষে জড়িয়েছে দু’পক্ষ। এ সময় একজনকে গলাকেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত হয়েছেন আরেকজন।
শনিবার (২৩ মে) রাতে উপজেলার শাহবাজপুর বাজার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোবাইল গেম ‘ফ্রি ফায়ার’ খেলা নিয়ে স্থানীয় অটোরিকশাচালক জায়েদ আহমদ (১৯) ও তার কয়েকজন বন্ধুর সঙ্গে একই এলাকার সুয়েদ আহমদ (১৯) ও রিয়াদ আহমদের (২০) সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। এ সময় জায়েদের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। তার বন্ধু হাকিমুল ইসলামও ছুরিকাঘাতে আহত হন।
তারা আরও জানান, আশপাশের লোকজন পরে আহত দুজনকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জায়েদের অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত হাকিমুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় জায়েদের বাবা তরিকুল ইসলাম বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, তদন্ত শুরু হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩১ মিনিট আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৯ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১১ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে