স্ট্রিম সংবাদদাতা

হরমুজ প্রণালি থেকে বের হতে তৃতীয় দফার চেষ্টায়ও সফল হয়নি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। প্রণালিটি উন্মুক্তের তথ্য পেয়ে শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল জাহাজটি। তবে প্রণালি থেকে বের হওয়ার আগে ইরানি নৌবাহিনীর নির্দেশে আবারও যাত্রা স্থগিত করতে হয়।
এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় শারজাহ বন্দরের নিকটবর্তী এলাকা থেকে নোঙর তুলে নির্ধারিত রুট ধরে অগ্রসর হতে থাকে জাহাজটি।
পরিকল্পনা অনুযায়ী, রাতের শেষ ভাগে জাহাজটির হরমুজ প্রণালি অতিক্রম করে ওমান সাগরে প্রবেশের কথা ছিল। তবে মধ্যরাতে হঠাৎ ইরানি নৌবাহিনীর পক্ষ থেকে সব বাণিজ্যিক জাহাজকে ইঞ্জিন বন্ধ করে নোঙর ফেলার নির্দেশ দেওয়া হয়।
রেডিও বার্তায় জানানো হয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে না।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ‘প্রথমে হরমুজ প্রণালিকে উন্মুক্ত ঘোষণা করা হয়েছিল, কোনো আনুষ্ঠানিক বাধার কথা জানানো হয়নি। সেই তথ্যের ভিত্তিতেই প্রায় ৪০টি জাহাজ যাত্রা শুরু করে। আমাদের জাহাজও তাদের সঙ্গে এগিয়ে যায়।’
তিনি আরও জানান, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজটি প্রণালি অতিক্রম করছিল, কিন্তু হঠাৎ মাঝপথে সব জাহাজকে থামানোর নির্দেশ আসে। এতে যাত্রা স্থগিত হয়ে যায়।
বর্তমানে ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় নোঙর করে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি। অনুমতি পাওয়া গেলে জাহাজটি পুনরায় গন্তব্যের দিকে অগ্রসর হবে, অন্যথায় শারজাহ বন্দরে ফিরে যেতে হতে পারে।
এর আগে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ৩১ জন নাবিকসহ আটকে ছিল জাহাজটি। সবশেষ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর ৮ এপ্রিল সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ফুজাইরার উদ্দেশে যাত্রা শুরু করে। ১০ এপ্রিল হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছালেও আইআরজিসির অনুমতি না পাওয়ায় শারজাহ বন্দরে ফিরে যেতে হয়।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে