স্ট্রিম প্রতিবেদক

বিরোধীদলের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নতুন বন্দোবস্তের কথা বলে তারা পুরোনো বন্দোবস্তের রাজনীতিই করছেন। বন্দোবস্ত নতুন হলে রীতিনীতি-আদলও নতুন হতে হবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অনেকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট শপথ নেন। তখন তাঁরা রাষ্ট্রপতিকে স্বীকৃতি দিয়েছেন।
অন্তর্বর্তী সরকার নিয়ে তিনি কিছু বললে অন্যরা ভিন্ন অর্থ করতে পারে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ইন্টেরিম গভর্নমেন্টটা ছিল ভেতরে-বাইরে দুই দলের (বিএনপি-জামায়াত) সমর্থনে। একদল ছিল যমুনার অভ্যন্তরে, আরেক দল ছিল যমুনার কিনারে। তাঁরা এখন বলতে পারেন, আগে কী সুন্দর দিন কাটাতাম; এখন নাই। আগে যা ভালো ছিল, এখন তা হঠাৎ করে মন্দ হলো কীভাবে?’
তিনি আরও বলেন, ‘আমার নতুন দলের নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের রাজনীতি করছেন পুরাতন বন্দোবস্তের আদলে। জুলাই যোদ্ধারা আওয়ামী যোদ্ধাদের সঙ্গে মোলাকাত করতে যান চট্টগ্রামে; আমি সেই কথা বলতে চাচ্ছি না। বন্দোবস্ত নতুন হলে রীতিনীতি, সুরত-আদলও নতুন হতে হবে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে