স্ট্রিম প্রতিবেদক

হামে মারা যাওয়া ৩৪৩ শিশুর পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুটি পৃথক রিট পিটিশনের শুনানি শেষে মঙ্গলবার (১৯ মে) বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার (এলজিআরডি) সচিব, আইন সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
টিকার অভাব বা সরকারি অবহেলার কারণে দেশে হামে ৩৪৩ জন শিশুর মৃত্যুর অভিযোগ তদন্তের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন হাইকোর্ট।
রুল জারির বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, আদালত দুটি বিষয় বিবেচনা করেছেন। প্রথমত, গাফিলতি বা অকার্যকর পদক্ষেপের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকলে পরিবারগুলোকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না। দ্বিতীয়ত, ২০১৮ সালের সংক্রামক ব্যাধি আইন অনুযায়ী এই রোগ প্রতিরোধে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার বিষয়েও রুলে উল্লেখ করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল আরও জানান, বর্তমান সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় হাম মোকাবিলায় কী ধরনের জরুরি ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে আগামী ৩০ দিনে অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
শুনানি শেষে রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব সাংবাদিকদের বলেন, ‘মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে এবং কাদের গাফিলতিতে এমন মহামারি ছড়িয়েছে, তা তদন্ত করতে ১০ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ কেন হবে না, সে বিষয়েও কারণ দর্শাতে বলেছেন।’

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৮ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
২৩ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে