স্ট্রিম সংবাদদাতা

প্রথমে নিরাপত্তা দিতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে হেফাজতে নেওয়া হয় বলে দাবি করেছেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন। তবে তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
রোববার (২৪ মে) রাত ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এমন দাবি করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, রোববার সন্ধ্যায় ঝিনাইদহের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে যোগ দিতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সচিব তারেকুল ইসলাম ওরফে তারেক রেজা আসেন। পুলিশ তাকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেয়। কিন্তু তার বিরুদ্ধে মামলা থাকায় শেষ পর্যন্ত তাকে আদালতে সোপর্দ করা হয়।
এছাড়া একই মামলায় গ্রেপ্তার যুবশক্তির নেতা অয়ন রহমান খানকে নিয়ে সামাজিক মাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে সেটা ঠিক নয় বলেও দাবি করেন মাহফুজ হোসেন। তিনি দাবি করেন, ডিবি পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে, তখন থেকেই তার পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, যশোর থেকে গ্রেপ্তার যুবশক্তির নেতা অয়নকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে এবং গ্রেপ্তার প্রক্রিয়ার সময় তার পিতা, মা ও বোনকে জানানো হয়েছে। তাকে কোনোভাবেই গুম করা হয়নি।
পুলিশের হাতে গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে জেল হাজতে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় এই দুজনকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হয়। বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন—বলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন।
প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান, ওসি (অপারেশন) শামসুজ্জোহা ও ডিবি পুলিশের ওসি সাব্বিরুল আলম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২২ মে শুক্রবার ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১১৫ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। ওই মামলার জেরে পরদিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির মামলা করেন।
একই মামলায় রোববার সন্ধ্যায় এনসিপি সংবাদ সম্মেলনের আয়োজন করে সেখান থেকে তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ছাত্রদলের ওই মামলার আসামি যুবশক্তির সদস্য অয়ন রহমান খানকে গত শনিবার ১১টার দিকে যশোরের জনতা ক্লিনিকে অসুস্থ বাবার শয্যাপাশে থাকা অবস্থায় ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে