স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর চারঘাটে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার পর তাঁর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দম্পতি ট্রেনে ও স্টেশনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। অভিযুক্ত তাদের পপকর্ন বিক্রির টাকাও ছিনিয়ে নিয়েছেন।
এ ঘটনায় ওই নারীর স্বামী বুধবার (২৯ এপ্রিল) দুপুরে চারঘাট থানায় একজনকে আসামি করে মামলা করেন। এই দম্পতির বাড়ি নাটোরে। আর অভিযুক্ত আশরাফুল ইসলাম (৩৫) চারঘাটের হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক।
পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার বিকেলে ট্রেনে পপকর্ন বিক্রির জন্য বাড়ি থেকে বের হন। দিনভর বিভিন্ন স্টেশনে পপকর্ন বিক্রির পর তারা রাত ১টার দিকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেন থেকে সরদহ স্টেশনে নামেন। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে বিস্কুট খাচ্ছিলেন।
এ সময় হঠাৎ আশরাফুল লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। প্রথমে স্বামীকে এলোপাতাড়ি লাঠিপেটা করেন। তাঁর কাছে থাকা টাকা ছিনিয়ে নেন। হামলাকারীর হাতে ছুরি দেখে ওই ব্যক্তি পালিয়ে গেলে তাঁর স্ত্রীকে স্টেশনের পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন আশরাফুল।
ভুক্তভোগীর স্বামী জানান, হামলার সময় তিনি চিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেনি। প্রায় ৪৫ মিনিট পর স্থানীয় কয়েকজন এলে স্ত্রীকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়দের কাছ থেকে অভিযুক্তের পরিচয় জানতে পারেন।
সরদহ স্টেশনের মাস্টার ইকবাল কবির জানান, খবর পেয়ে পুলিশকে জানানো হয়। জরুরি সেবার নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে।
চারঘাট থানার ওসি আবদুল মালেক জানান, ভুক্তভোগীর স্বামী মামলা করেছেন। অভিযুক্ত আশরাফুলকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তাঁর সঙ্গে এ ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তদন্ত করা হচ্ছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে