স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন টিএসসি কেন্দ্রের একজন শিক্ষার্থী অভিযোগ করেন, তাঁর ব্যালটটিতে আগে থেকে ভিপি ও জিএস পদের স্থানটি পূরণ করা ছিল। এমন অভিযোগের ওপর ভিত্তি করে বুথের সিসি টিভি ফুটেজ অনুসন্ধান করে সেই শিক্ষার্থীর কার্যক্রমকে ‘সন্দেহজনক’ বলছে নির্বাচন কমিশন।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিবৃতিতে দেন চিফ রিটার্নিং অফিসার এমন অভিযোগ করেন।
বিবৃতিতে জানানো হয়, ওই শিক্ষার্থী মোট চারবার বুথের ভেতরে প্রকাশ করেন। প্রথমবার আনুমানিক ৪০ সেকেন্ড, দ্বিতীয়বার আনুমানিক ৬৬ সেকেন্ড, তৃতীয়বার আনুমানিক ২ সেকেন্ড এবং চতুর্থবার আনুমানিক ১০ মিনিটেরও বেশি বুথের ভেতরে অবস্থান করেন।
পরে ভোট দিয়ে কেন্দ্রস্থল ত্যাগ করেন। তবে ওই ব্যক্তি একাধিক ব্যক্তির সঙ্গে সেখানে কথা বলেন, যেটি নির্বাচন কমিশনারের কাছে সন্দেহজনক বলে মনে হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে , ওই শিক্ষার্থী অভিযোগ করার সঙ্গে সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ওই ব্যালটটি সংরক্ষণের নির্দেশ দেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানান।
তাৎক্ষণিকভাবে সেখানে দায়িত্বরত শিক্ষক এবং কেন্দ্র প্রধানের বক্তব্য সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিষয়টি মীমাংসিত হয় এবং প্রচলিত নিয়ম ও প্রক্রিয়ার কোনো ব্যতয় ঘটেনি।
প্রধান নির্বাচন কমিশনার তাঁর বিবৃতিতে জানিয়েছেন, ওই শিক্ষার্থীর বারবার বুথে প্রবেশ করা এবং বাইরে যাওয়া , পাশাপাশি একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলা তাঁর কাছে সন্দেহজনক মনে হয়েছে।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৬ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে