স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে আরও উত্তপ্ত হয়ে উঠেছে রাউজান উপজেলা। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলের দিকে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা কমিটির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে সংঘর্ষে রক্তাক্ত হয়েছে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের সত্তারহাট এলাকা। এতে ‘ছররা গুলিতে’ আহত হন গোলাম আকবর খন্দকার। এরপর আগুন দেওয়া হয় মোটরসাইকেলে, ভাঙা হয় গাড়ির কাচ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপি প্রয়াত সভাপতি সিরাজুল ইসলামের কবর জিয়ারতে মঙ্গলবার বিকেলে লোকজন ও গাড়ি বহর নিয়ে যাচ্ছিলেন গোলাম আকবর খন্দকার। একই সময় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে অনুসারীদের নিয়ে পূর্বঘোষিত মোটরসাইকেল শোভাযাত্রা করছিলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। মহাসড়কের সত্তারহাট মোড়ে মুখোমুখি হয় দুটি পক্ষ। এতে শুরুতে হাতাহাতিতে জড়ালেও পরে তা রূপ নেয় সংঘর্ষে। দুই পক্ষেই দফায় দফায় গুলিবর্ষণ, ইট-পাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, প্রতিপক্ষের হামলায় গোলাম আকবরের বহরের একটি পাজেরো গাড়ির সামনের ও পেছনের কাচ ভেঙে চুরমার হয়ে গেছে। এ সময় গাড়ির ভেতরেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। রাস্তার পাশে পুড়ে ছাই হয়ে পড়ে থাকতে দেখা গেছে একাধিক মোটরসাইকেল। কয়েক মিনিটের ব্যবধানে অবরোধ করা হয় চট্টগ্রাম-রাঙামাটি সড়ক। সংঘর্ষে গোলাম আকবর খন্দকারসহ উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন বলে জানা গেছে।
সংঘর্ষে আহত গোলাম আকবর খন্দকার বলেন, ‘আমরা শুধু কবর জিয়ারত করতে গিয়েছিলাম। সত্তারহাটে পৌঁছতেই তারা (গিয়াস উদ্দিনের লোকজন) হামলা চালায়। আমাদের বহরে গুলিও চালানো হয়। আমি নিজেও ঘাড়ে ছররা গুলি লেগে আহত হয়েছি।’
আকবর খন্দকারের দাবি, তাঁর ব্যক্তিগত সহকারীসহ অন্তত ১৫ নেতা-কর্মী হামলায় রক্তাক্ত হয়েছেন। এ জন্য তিনি সরাসরি গিয়াস উদ্দিন কাদেরের অনুসারীদের দায়ী করেন।

অভিযোগ সম্পর্কে জানাতে চাইলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী মোবাইন ফোনে জানান, তিনি গত কয়েকদিন ধরে অসুস্থ, সংঘর্ষের ব্যাপারে কিছুই জানেন না। ‘আমি ঘুমে ছিলাম, কিছু জানি না’ বলেন তিনি।
তবে গিয়াস উদ্দিনের ঘনিষ্ঠ নেতা রাউজান বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ বলেন, ‘এটি ছিল পরিকল্পিত হামলা। যুবদলের শান্তিপূর্ণ শোভাযাত্রায় অতর্কিত গুলি চালিয়েছে গোলাম আকবরের লোকজন। তাঁরা ফটিকছড়ি থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে আমাদের ওপর হামলা চালান।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘একটি পক্ষ কবর জিয়ারতে যাচ্ছিল, অন্য পক্ষ করছিল শোভাযাত্রা। সত্তারহাটে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ বাঁধে। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরুতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।’
এদিকে গত বছরের ৫ আগস্টের পর থেকে রাউজানে বিএনপি দুইটি পক্ষের আধিপত্য বিস্তার কেন্দ্র করে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০টিই রাজনৈতিক হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেছে পুলিশ। একই সময়ের মধ্যে সংঘর্ষ হয়েছে শতাধিক, গুলিবিদ্ধ হয়েছেন প্রায় ৩৫০ জন। আগুনে পুড়েছে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, যানবাহন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে