স্ট্রিম প্রতিবেদক
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা থেকে হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আগে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এই রায় দেন।
মোয়াজ্জেম হোসেনের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। তাঁর সঙ্গে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মারুফ হোসেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।
আইনজীবী আলতাফ হোসেন বলেন, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (সদ্য প্রয়াত), দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে আগেই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। নিম্ন আদালতের ওই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলার কার্যক্রম বাতিলের আবেদন (৫৬১এ) করা হয়। এর আগে এ বিষয়ে রুল হয়েছিল, আজ আদালত সেই রুল অ্যাবসলিউট বা যথাযথ ঘোষণা করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে চুক্তিতে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগে এই মামলা করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল আলম মামলাটি দায়ের করেন।
২০২৪ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত এই মামলায় জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম এবং হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন। তবে ওই দিনই মামলার প্রধান আসামি খালেদা জিয়া, খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া মারা যাওয়ায় মামলার অন্য কয়েকজন আসামিও আগেই অব্যাহতি পান।
বিচারিক আদালতে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে এবং মামলার কার্যক্রম বাতিল চেয়ে গত বছর হাইকোর্টে আবেদন করেছিলেন মোয়াজ্জেম হোসেন। সেই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ২৭ জানুয়ারি মোয়াজ্জেম হোসেনের ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে মামলাটির কার্যক্রম কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। বুধবার শুনানি শেষে হাইকোর্ট সেই রুল যথাযথ ঘোষণা করে রায় দিলেন।

.png)

রাজধানী সংলগ্ন তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাতজনের লাশ ভাসছে– সামাজিক মাধ্যমে কয়েকদিন ধরে এমন দাবি ছড়িয়ে পড়েছে। তবে সংশ্লিষ্ট থানা, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বজনের সঙ্গে কথা বলে তিনজনের মৃত্যুর তথ্য পেয়েছে স্ট্রিম।
২ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসার মাধ্যমে মানবকল্যাণমুখী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য ইউনূস সেন্টারের আয়োজনে ১৬তম ‘সোশ্যাল বিজনেস ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সাভারে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের ৩৭টি দেশ থেকে ২১৯ জন প্রতিনিধি অংশ নেন।
২ ঘণ্টা আগে
ইঙ্গিতপূর্ণ সাদা-কালো পতাকা নিয়ে সমালোচনার মধ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন মুফতি হারুন ইজহার। ‘আল কুরআনের দারস’ নামের ফেসবুক পেজে শনিবার (২৭ জুন) রাতে ভিডিও বক্তব্যে তিনি পরিচিত উগ্রবাদী সংগঠনের পতাকার নকশার বাইরে ভিন্ন ধাঁচে কালেমা খচিত পতাকা টানানোর আহ্বান জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার সামুকসার এলাকায় মহাসড়ক বিভাজকের বিভিন্ন প্রজাতির ২০-২৫ টি গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, পাশে থাকা সিমেন্টের সাইনবোর্ড ঠিকভাবে দেখা যেতে কোম্পানির লোকজন গাছগুলো কেটেছে।
৩ ঘণ্টা আগে