স্ট্রিম সংবাদদাতা

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে কখনো কার্পণ্য করবেন না বলে জানিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানী। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, গোপালগঞ্জ তাঁর দেশেরই একটি জেলা। অন্য ৬৪ জেলার মতো সব সুযোগ-সুবিধা ভোগ করবে এই জেলা। গোপালগঞ্জ জেলার অধীনে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায়ও কোনো বৈষম্য থাকবে না। অন্য উপজেলার থেকে এখানে কোনো উন্নয়ন কর্মকাণ্ড কম থাকবে না, অনেকাংশে বেশি আসবে বলে প্রধানমন্ত্রী বলেছেন।’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন টুঙ্গিপাড়া-কোটালীপাড়া এলাকার এমপি এস এম জিলানী। সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের ‘বজ্রকণ্ঠ’ সম্মেলন কক্ষে এই সভা হয়।
সরকারি কর্মকর্তাদের আশ্বস্ত করে এমপি জিলানী বলেন, ‘গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ জেলা নয়। তার মধ্যে টুঙ্গিপাড়া-কোটালীপাড়াও বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো উপজেলা নয়। অতএব আপনাদের ভাববার কোনো কারণ ও মনে কোনো শঙ্কা আনার দরকার নেই যে, এখানে সঠিকভাবে কাজ হবে কিনা। এই এলাকার যে উন্নয়নের ধারাটা রয়েছে এটাকে অব্যাহত রাখতে আমার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাব।’
কর্মকর্তাদের উদ্দেশ্যে বিএনপির এই এমপি বলেন, ‘আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, কথা দিচ্ছি আপনাদের পাশে থেকে এই টুঙ্গিপাড়া-কোটালীপাড়াকে একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত গড়ে তুলতে পারব।’
এর আগে উপজেলা চত্বরে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এস এম জিলানীকে শুভেচ্ছা জানান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার হিসেবে গ্রেড-১ পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১১ মিনিট আগে
ফেনীর পরশুরামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। সোমাবার (২ মার্চ) বেলা ১১টার দিকে পুলিশের কড়া নিরাপত্তায় পৌরসভার পূর্ব অনন্তপুর ছয়ঘরিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় মধ্যে অংশ নেন তিনি।
২৮ মিনিট আগে
জনবান্ধব সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এ লক্ষ্যেই অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে ভূমি থেকে প্রায় এক হাজার ফুট ওপরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে আহত এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
৩২ মিনিট আগে