স্ট্রিম প্রতিবেদক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) মো. জাহাঙ্গীর আলমের নামে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁর স্ত্রী কামরুন নাহারের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশও দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন আদেশের বিষয়টি জানান। জাহাঙ্গীর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে এ আদেশ দিয়েছেন আদালত।
আদালতের আদেশে জাহাঙ্গীরের মালিকানাধীন ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) এবং তাঁর স্ত্রীর সাতটি ব্যাংক হিসাবে গচ্ছিত ১ কোটি ৩ লাখ টাকা অবরুদ্ধের নির্দেশনা দেওয়া হয়।
এর আগে আজ দুদকের সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা পিয়াস পাল আদালতে পৃথক দুটি আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মামলার তদন্ত চলায় জাহাঙ্গীরের অর্জিত স্থাবর সম্পদ হস্তান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তনের সমূহ শঙ্কা রয়েছে। তদন্তের স্বার্থে এই সম্পদ ক্রোক করা আবশ্যক।
একইভাবে, কামরুন নাহারের ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে ফেলার আশঙ্কা প্রকাশ করে তা অবরুদ্ধের আর্জি জানায় দুদক। শুনানি শেষে আদালত প্রসিকিউশনের উভয় আবেদন মঞ্জুর করেন।
মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গত বছরের ১৭ ডিসেম্বর জাহাঙ্গীর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা করে দুদক। এজাহারে জাহাঙ্গীরের বিরুদ্ধে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
অপরদিকে, তাঁর স্ত্রীর বিরুদ্ধে ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আইনি কার্যক্রম চলছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৯ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২১ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৬ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৪ মিনিট আগে