স্ট্রিম সংবাদদাতা

গাজীপুরের কালীগঞ্জে মহাসড়কের পাশের বিদ্যুতের খুঁটি ভেঙে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন দুই যাত্রী। গতকাল মঙ্গলবার (৫ মে) বিকেলে টঙ্গী–কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার শিমুলিয়া রেলগেটের পূর্ব পাশে একটি বিদ্যুৎ পাওয়ার প্লান্টের অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় বুধবার (৬ মে) বিকেল পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।
স্থানীয়দের অভিযোগ, শিমুলিয়া সাবস্টেশন থেকে নির্মাণাধীন বিদ্যুৎ লাইনের খুঁটির গোড়া মজবুতভাবে স্থাপন করা হয়নি। তাছাড়া খুঁটিগুলোও খুব দুর্বল ছিল। ঠিকাদারদের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত শারমিন ফেরদৌস (৪৭) উপজেলার শিমুলিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। আহতরা হলেন তন্ময় (১৬) ও পূজা রানী দেবনাথ (২০)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অধীনে শিমুলিয়া সাবস্টেশন থেকে কালীগঞ্জে সংযোগ দেওয়া লাইনের অন্তত ১৭টি খুঁটি ভেঙে সড়কের ওপর পড়ে যায়। এ সময় বিদ্যুৎ সংযোগ চালু থাকায় ঘটনাস্থলটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। খুঁটির তার পাশের একটি পুকুরে পড়ে গেলে সেখানে মাছ মরে ভেসে ওঠার ঘটনাও ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের কর্মী ও সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন গিয়ে সড়কে পড়ে থাকা খুঁটি অপসারণ ও মেরামত শুরু করেন। পরে রাত সাড়ে আটটার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার জানান, নিহত শিক্ষিকা শারমিন ফেরদৌস ‘হলদে পাখি’ কার্যক্রমের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিতে গাজীপুর সদরের একটি বিদ্যালয়ে গিয়েছিলেন। মঙ্গলবার প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ কায়সার জানান, আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আক্তার হোসেন বলেন, শিমুলিয়া সাবস্টেশন থেকে কালীগঞ্জে সংযোগ দেওয়া লাইনের একাধিক খুঁটি ভেঙে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হতাহতের ঘটনায় মামলা না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টদের সহায়তায় রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৫ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৭ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
৮ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
৮ ঘণ্টা আগে