স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে ভিড়েছে আরও দুই জাহাজ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ও শুক্রবার ভোরে নোঙর করা এসব জাহাজে ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল এসেছে। এ ছাড়া আজ বিকেলে জেট ফুয়েল নিয়ে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে।
বন্দর থেকে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছায় পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমটি কুয়েটা। এরপর শুক্রবার ভোর ৫টার দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৫ হাজার ৫০৫ টন ডিজেল নিয়ে ভিড়ে পানামার পতাকাবাহী প্রাইভ এঞ্জেল। এ ছাড়া বিকেল ৪টার দিকে দক্ষিণ কোরিয়া থেকে ৩৪ হাজার ৬০০ টন জেট ফুয়েল নিয়ে শিং টং ৭৯৯ নামের একটি চীনা জাহাজ বন্দরে আসার কথা রয়েছে।
দেশে দৈনিক ১২ হাজার ৫০০ টন চাহিদা হিসাবে নতুন আসা ডিজেলে পাঁচদিন চলবে। আর জেট ফুয়েল এসেছে প্রায় দুই সপ্তাহের।
জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ব্যবস্থাপনা অংশীদার নজরুল ইসলাম জানান, ইতোমধ্যে একটি জাহাজ থেকে লাইটারিং পদ্ধতিতে ডিজেল খালাস শুরু হয়েছে। তবে মজুত কম থাকায় জেট ফুয়েলবাহী জাহাজ থেকে আগে খালাস কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও জানান, বর্তমানে বহির্নোঙরে চারটি জাহাজ অপেক্ষায় রয়েছে। বৃহদাকৃতির এসব জাহাজকে বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো সম্ভব হচ্ছে না। ফলে কুতুবদিয়া অ্যাংকরেজ এলাকায় রেখে ছোট জাহাজের মাধ্যমে জ্বালানি খালাস করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর ২১ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম বন্দরে জ্বালানি নিয়ে এসেছে ২৬টি জাহাজ। এসব জাহাজে ৮ লাখ ২৩ হাজার ১৭০ টন জ্বালানি তেল আমদানি হয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে