কুমিল্লা-সিলেট মহাসড়ক দ্রুত সংস্কারসহ চার লেনে উন্নীতকরণের দাবিতে নয়টি স্থানে অবরোধ ও বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। পরে জেলার সড়ক ও জনপদ (সওজ) বিভাগ, পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
স্ট্রিম সংবাদদাতা

কুমিল্লা-সিলেট মহাসড়ক দ্রুত সংস্কারসহ চার লেনে উন্নীতকরণের দাবিতে একাধিকস্থানে অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী সড়কের ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত ৯টি স্থানে অবরোধ ও বিক্ষোভ করেন তাঁরা।
‘অত্র অঞ্চলের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এই আন্দোলনে সড়কের ক্যান্টনমেন্ট থেকে কোম্পানীগঞ্জ পর্যন্ত কর্মসূচি আহ্বান করা হয়। এতে মহাসড়কে যান চলাচল থেমে গিয়ে দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে জেলার সড়ক ও জনপদ (সওজ) বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
বিক্ষোভকারীরা জানান, অনেক দিন ধরে কুমিল্লা-সিলেট মহাসড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। একই সঙ্গে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় খানাখন্দ ও ভাঙাচোরা সড়ক চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে লোকজনকে।
বেলা ১১টার দিকে দেবপুর এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা ও অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক। তারা দ্রুত সড়ক সংস্কারকাজ শুরুর আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।
নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তবে দ্রুত সময়ের মধ্যে সড়কের সংস্কারকাজ শুরু করা হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, ‘সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে, খুব শিগগিরই সড়ক সংস্কারকাজ শুরু হবে। এলাকাবাসী আশ্বস্ত হয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন। এক ঘণ্টার যানজট ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে