স্ট্রিম সংবাদদাতা

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করার কথা জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম। আর শিক্ষার্থীরা প্রশাসনের আলোচনার প্রস্তাবে রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন। এতে ছয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেলযোগাযোগ সচল হয়।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, আজ দুপুরে শিক্ষার্থীরা দাবি আদায়ে ব্যাংক এবং ট্রেজারি ভবনে তালা দিয়ে অচলাবস্থা সৃষ্টি করে। সেসময়ে দুইজন সহকারী প্রক্টর ফরহাদ কাদির, সোনিয়া কাদির আলোচনায় বসতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তারা বসতে রাজি হয়েছে। আলোচনা হবে নিঃশর্ত। বসলেই সব সমস্যার সমাধান হবে আশা করি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে ৬ ঘণ্টা পর রেলপথ অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেন গন্তব্যে ছেড়ে যেতে শুরু করে। তবে আলোচনা ফলপ্রসূ না হলে ফের অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের ওপর আলোচনা হবে নিঃশর্তভেটেরিনারি অনুষদ এবং পশু পালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে ২৫১ জন শিক্ষক-কর্মকর্তাকে গত রোববার দিনভর অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে বহিরাগতরা হামলা করে শিক্ষার্থীদের ওপর।

.png)

রংপুরে তিস্তার ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। রোববার দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। পরে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলার দাবি জানান।
৩ মিনিট আগে
দেশের বাজারে পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মোট ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি প্রায় ৭৭ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা।
১৬ মিনিট আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৮ মিনিট আগে
হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৪০ মিনিট আগে