স্ট্রিম প্রতিবেদক

আদিবাসীদের বাংলাদেশের ‘ভূমিপুত্র’ উল্লেখ করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা এ দেশের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের অধিকার অন্য সব নাগরিকের মতোই সমান।
মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় সমবেত আদিবাসী প্রতিনিধিদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা যারা সমতল ভূমি বা পাহাড়ে আছেন, আদিবাসী বললে খুশি হন? আচ্ছা আমরা আদিবাসী বলব। আরেকটা ব্যাপার আছে কিন্তু, আরেকটা শব্দ খুব জনপ্রিয় বিভিন্ন জায়গায়—‘ভূমিপুত্র’।
আদিবাসী উদ্যোক্তাদের সহায়তায় বড় ধরনের অর্থনৈতিক পরিকল্পনার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তাদের জন্য ঋণ সহায়তার ব্যবস্থা করবেন।
আদিবাসীদের জন্য প্রাতিষ্ঠানিক সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘এটাকে আমরা এখন একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এখানে। আপনারা ট্রেনিংয়ের কথা বলেছেন, সেই ট্রেনিংটাও আমরা সেভাবে ব্যবস্থা করতে পারব। আমাদের দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে। নিজেদেরকে বিচ্ছিন্ন মনে করবেন না, বিচ্ছিন্ন মনে করবেন না।’
একটি বৈচিত্র্যময় ও সংঘাতমুক্ত দেশ গড়ার স্বপ্ন ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বলেছি যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করতে চাই। আপনাদের কালচার খুব রিচ কালচার। আমরা আপনাদের কালচার নিয়ে এক্সিবিশন করব। আপনাদের যে একটা স্বকীয়তা আছে সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হব।’

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২৪ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩৮ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে