স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কাজলা দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রিয়াজ উদ্দিন স্ট্রিমকে জানান, তাঁর মা আনোয়ারা বেগম শনির আখড়া এলাকায় এক আত্মীয়র বাসায় গিয়েছিলেন। সেখান থেকে দনিয়া রসুলপুরের বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি এসি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিয়াজ উদ্দিন আরও জানান, এ ঘটনায় স্থানীয়রা বাসটিকে আটক করেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
নিহত আনোয়ারা বেগমের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ বন্দর থানার আলিশাহাদী গ্রামে। তাঁর বাবার নাম মৃত আব্দুর রহমান এবং স্বামীর নাম মৃত নকিব উদ্দিন। তিনি পরিবারের সঙ্গে দনিয়া রসুলপুর এলাকায় ভাড়া থাকতেন।

.png)

‘সমকামিতার’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে হল প্রশাসন। তদন্ত কমিটির সুপারিশে তাদের আবাসিক সিটও বাতিল করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৪ ঘণ্টা আগে
জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতি মঙ্গলবার বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।
৫ ঘণ্টা আগে
এখন থেকে এক ব্যক্তি অন্য ব্যক্তির ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থা চালু হবে।
৬ ঘণ্টা আগে