স্ট্রিম প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফেনীতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন। একই সাথে তাঁকে এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেল আজ বৃহস্পতিবার (৭ মে) এই আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতে এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদনের পাশাপাশি শুক্রবার এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চান। এ ছাড়া তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় প্রার্থনা করেন। শুনানিকালে কাঠগড়ায় দাঁড়িয়ে মাসুদ উদ্দিন চৌধুরী আদালতকে বলেন, 'গত কিছুদিন ধরে আমাকে ধারাবাহিকভাবে রিমান্ডে নেওয়া হয়েছে। শারীরিক ধকল আমি আর সহ্য করতে পারছি না। তাই আমাকে যেন আগামী রোববার বা এর পরে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।'
তবে প্রসিকিউটর মিজানুল ইসলাম এই আবেদনে আপত্তি জানান। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল মাসুদ উদ্দিনকে ফেনীর মামলায় গ্রেপ্তার দেখিয়ে এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। একই সাথে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেছেন আদালত। এর আগে বৃহস্পতিবার বিকেলে মাসুদ উদ্দিন চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। চলতি বছরের ২৯ মার্চ ট্রাইব্যুনাল তাঁকে ৭ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছিলেন। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় এত দিন তাঁকে হাজির করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রসিকিউশন।

.png)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার সামুকসার এলাকায় মহাসড়ক বিভাজকের বিভিন্ন প্রজাতির ২০-২৫ টি গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, পাশে থাকা সিমেন্টের সাইনবোর্ড ঠিকভাবে দেখা যেতে কোম্পানির লোকজন গাছগুলো কেটেছে।
৮ মিনিট আগে
পার্বত্য তিন জেলায় দুর্নীতি, অনিয়ম, লুটপাট ও অবহেলার পুনরাবৃত্তি বর্তমান সরকার হতে দেবে না বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
১ ঘণ্টা আগে
‘শহীদ জননী’ হিসেবে পরিচিত জাহানারা ইমামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সংস্কৃতিবিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবরার ফাহাদের নামে আবাসিক হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (২৭ জুন) বিকেলে বুয়েটে এক সভায় এই কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে