স্ট্রিম সংবাদদাতা

খুলনার উপকূলীয় জনপদ পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার এক কৃষক লবণাক্ত জমিতে বার্লি চাষ করে সফলতা পেয়েছেন।
বার্লি অনেক উচ্চ পুষ্টিগুণসমৃদ্ধ একটি শস্য। বার্লির আটা দিয়ে রুটি, শিশুখাদ্য, স্যুপের মতো খাবার তৈরি করা হয়। এমনকি রোগীর পথ্য হিসেবেও বার্লি খাওয়া হয়ে থাকে। বাজারে এর চাহিদা এবং দামও ভালো।
বার্লি চাষকারী কৃষক মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের সুন্দরবন উপকূলীয় লবণাক্ত এলাকা। জমিতে রবি ফসল হিসেবে আগে গম এবং বোরোধানের চাষ করতাম। এবার কৃষি গবেষণা বিভাগের পরামর্শে প্রথমবার ১ বিঘা জমিতে বার্লি চাষ করিছি। কৃষি বিভাগ বিনামূল্যে বীজ, সার সবকিছু দিয়েছে।’
তিনি বলেন, বার্লির সাথে এখানকার কৃষকরা পরিচিত নয়। চাষ সম্পর্কেও কোন ধারণা না থাকায় শুরুতে চিন্তায় থাকলেও ফলন ভালো হয়েছে। আশপাশের কৃষকরাও দেখতে আসছেন তার ফসল।
অপর কৃষক আমিরুল ইসলাম বলেন, গাছের বৃদ্ধি ভালো হওয়ায় আগামী মৌসুমে তিনিও জমিতে বার্লি চাষ করবেন।
বার্লিকে উপকূলীয় কৃষির নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হোসেন বলেন, ‘বার্লি চাষ এই এলাকায় এটাই প্রথম। এটি কৃষি গবেষণা ইনস্টিটিউট তদারকি করছে।’
তিনি বলেন, উপকূলীয় কৃষিতে বার্লি সংযোজন হলে সম্ভাবনায় নতুন মাত্রা যুক্ত হবে।
সরেজমিনে দেখা যায়, এলাকা জুড়ে চারদিকে নানা ফসলের সমাহার। এক পাশে শর্ষে, অন্য পাশে গম, কোথাও পাট চাষের প্রস্তুতি চলছে। আবার কেউ কেউ রোপণ করেছেন বোরো ধানের চারা। এর মাঝখানে সবুজ বার্লির খেত আলাদা করে নজর কাড়ছে।
খেতের প্রান্তে টাঙানো আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সাইনবোর্ড। সেখানে লেখা কৃষকের নাম এবং বারি বার্লি-৭ ও বারি বার্লি-১০ দুটি জাতের নাম।
বারির সরেজমিন গবেষণা বিভাগ, পাইকগাছা উপজেলার দায়িত্বপ্রাপ্ত বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসান বলেন, ‘এই এলাকায় এটিই প্রথম পরীক্ষামূলক বার্লি আবাদ। রবি মৌসুমে লবণাক্ততার কারণে যেখানে অন্য ফসল ঝুঁকিতে থাকে, সেখানে বার্লি হতে পারে সম্ভাবনাময় বিকল্প।’
তিনি বলেন, ‘বারি বার্লি-৭ ও বারি বার্লি-১০ দু’টি জাতই লবণসহিষ্ণু এবং উপকূলীয় অঞ্চলে চাষের জন্য উপযোগী। বারি বার্লি-৭ খাটো এবং ৯০-১০৫ দিনের মধ্যে পরিপক্ব হয়। আর বারি বার্লি-১০ এর উচ্চতা ৯০ থেকে ৯৫ সেন্টিমিটার। এটি লবণাক্ত জমিতেও হেক্টরপ্রতি গড়ে ২ থেকে ২ দশমিক ৪ টন ফলন দেয় এবং ৮০ থেকে ৮৬ দিনের মধ্যে পাকতে শুরু করে।’
পাইকগাছার জন্য বারি বার্লি-১০ তুলনামূলকভাবে বেশি উপযোগী বলে মনে হয়েছে তার।
জাহিদ হাসান আরও বলেন, অনুর্বর ও লবণাক্ত জমিতে স্বল্প খরচে বার্লি চাষ সম্ভব। গম এবং বার্লির উৎপাদন প্রায় সমান হলেও গমের চেয়ে বার্লির উৎপাদন খরচ অনেক কম। বার্লি চাষে পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম এবং সেচ ছাড়াও ফলনে বড় তারতম্য দেখা যায় না।
পরীক্ষামূলক আবাদ সফল হওয়ায় আগামী মৌসুমে চাষ সম্প্রসারণের পরিকল্পনা আছে বলে তিনি জানান।
বারির গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ‘উপকূলীয় জনপদ পাইকগাছার পার্শ্ববর্তী কয়রা উপজেলার লবণাক্ত এলাকায় গত ছয় বছর ধরে বার্লি চাষের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে আনা বীজ দিয়ে প্রায় ১৫০টি নতুন লাইন উদ্ভাবন করা হয়েছে। সেগুলো বড় প্লটে পরীক্ষামূলকভাবে চাষের প্রস্তুতি চলছে। সফল হলে দ্রুত কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।’
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে উপকূলীয় কৃষিকে টেকসই করতে কৃষকদের প্রচলিত চাষাবাদের ওপর নির্ভরতা কমিয়ে নতুন বিকল্প তৈরি করা জরুরি। দেশে বার্লির চাহিদা থাকলেও উৎপাদন কম হওয়ায় আমদানি করতে হয়।
তিনি বলেন, স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানো গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি বার্লিভিত্তিক শিল্পেরও বিকাশ ঘটবে। পুষ্টিগুণসমৃদ্ধ এ ফসল খাদ্য ও পশুখাদ্য উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য’ নারী সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।
৪ মিনিট আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়া ও ভয়ভীতি দেখানোর মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল চাপায় নাইরুল ইসলাম (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ডের কোর্টপাড়া মহল্লায় কে এম শাহাবুদ্দিনের বাড়ির দেয়াল চাপায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাই করার অভিযোগে অজ্ঞাত এক যুবককে (২৬) গণপিটুনি দেওয়া হয়েছে। এতে ওই যুবক নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) সকাল ৬টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে