বাগেরহাটে গুলিতে উপজেলা শ্রমিক লীগ সম্পাদক নিহত
স্ট্রিম সংবাদদাতাবাগেরহাট ও মোল্লাহাট

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহাগ শেখকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের পানবাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
সোহাগ শেখ উদয়পুর গ্রামের আবু দাউদ শেখের ছেলে। উদয়পুর বাজারে তার স্যানিটারি ও হার্ডওয়্যারের ব্যবসা রয়েছে।
স্থানীয়রা জানান, ব্যবসায়িক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের হতে পারে। এর আগের শনিবার সোহাগের দোকানের কর্মচারী নুর ইসলামকে উপজেলার কাহালপুর এলাকায় গুলি করে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা। নুর বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
মোল্লারহাট থানার (ওসি) কাজী রমজানুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যাকাণ্ডটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
.png)






