স্ট্রিম সংবাদদাতা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চর শৈল্যা গ্রামের সালাম মৃধার ছেলে হারুন অর রশীদ (৪৫) ও তার একমাত্র ছেলে সাদ চৌধুরী (১৪)।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের হাড়ভাঙ্গা সেতুর ঢালে এ ঘটনা ঘটে। নিহতরা মোটরসাইকেলে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে নবাবগঞ্জ সদর থেকে বাড়ি ফিরছিলেন হারুন অর রশীদ। এ সময় সঙ্গে তাঁর সঙ্গে ছেলে সাদও ছিল। পথে হাড়ভাঙ্গা সেতুর ঢালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাদের মাথায় ও শরীরে মারাত্মক জখম হয়।
স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।
নবাবগঞ্জ থানার ওসি মো. আবু হানিফ বলেন, নিহত বাবা-ছেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্ত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে