স্ট্রিম প্রতিবেদক

শিশু হত্যা-ধর্ষণের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতিকে চিঠিও দিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (২১ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে চিঠিটি পাঠানো হয়। অ্যাডভোকেট মো. ফয়জুল্লাহ (ফয়েজ), ব্যারিস্টার জিয়াউর রহমান, বেলাল হোসাইন, শাহিনা তাজরিন, শামীম আরা, রোকসানা শিরিনসহ ৯ আইনজীবী এতে সই করেছেন।
চিঠিতে বলা হয়েছে, শিশু ধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর মামলায় নিম্ন আদালতে দ্রুত বিচার হলেও উচ্চ আদালতে ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করতে দীর্ঘ সময় লাগছে। মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা, ফেনীর নুসরাত হত্যার মতো অনেক মামলা এভাবে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
‘আপনারা বিচার করতে পারবেন না’– রাজধানীর মিরপুরে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৭ বছরের শিশু রামিসার বাবার এমন আক্ষেপের কথাও চিঠিতে উল্লেখ করা হয়।
আইনজীবীরা বলেন, বিচারব্যবস্থার এই দীর্ঘসূত্রতা সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রভাব ফেলছে। সীমাবদ্ধতার কথা বিবেচনায় নিয়ে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলাগুলো বিশেষ বেঞ্চ গঠনের মাধ্যমে দ্রুত শুনানির ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানান তাঁরা।

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৯ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২৫ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
২৭ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২ ঘণ্টা আগে