স্ট্রিম প্রতিবেদক

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্য কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্ককে দুর্ভাগ্যজনক এবং অনাকাঙ্খিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, তার বক্তব্যকে খণ্ডিত করে প্রচার করা হচ্ছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) স্ট্রিমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তার ওই বক্তব্যের সঙ্গে নির্বাচনকে যুক্ত করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
রিজওয়ানা হাসান বলেন, ‘একটি টিভি চ্যানেলের সঙ্গে কথা হচ্ছিল নানান বিষয়ে, এরমধ্যে একটি বিষয় ছিলো নারীর প্রতি উগ্রবাদ নিয়ে। প্রশ্নটি ছিল—“মাজারে হামলা, বাউলদের ওপর নির্যাতন, নারীদের নিয়ে কটূক্তিকে আপনি কীভাবে দেখেছেন? অনেকেই বলেছে, উগ্রপন্থিদের সুযোগ দিয়েছে সরকার।” আমার বক্তব্যের সারাংশ এ রকম—যারা “কটূক্তি” করেছে তাদের বিষয়ে নারীসমাজ যেমন প্রতিবাদ করেছে, লিগাল নোটিস দিয়েছে, সরকারও কথা বলেছে। ফলে তারা ক্ষমা চেয়েছে।’
সাবেক উপদেষ্টা আরও বলেন, ‘কটূক্তি করা উগ্রবাদী শক্তি যেন মেইনস্ট্রিম না হয়, সেটার বিষয়ে আমাদের (নারীসমাজকে) কাজ করতে হবে। নারীসমাজ (সরকার না) সেসব কটূক্তি করা শক্তিকে মেইনস্ট্রিম (যার অর্থ কোনো রাজনৈতিক দল নয়) হতে দেয় নাই। উপস্থাপক আমার বক্তব্যের মাঝখানে হঠাৎ বিরোধী দলের কথা তুললে আমি বলেছি, যদি বিরোধী দলের রাজনীতির কোনো অংশ নারীর ক্ষমতায়নের সাথে সম্পৃক্ত হয়, আমরা সেটা নিয়ে কাজ করব।’
এরপর সাবেক এ উপদেষ্টা আরও বলেন, ‘আমার বক্তব্যে উগ্রবাদী শক্তির কথা বলেছি, স্বভাবতই কোনো দলের নাম উচ্চারণও করিনি। কারণ, সেটা প্রাসঙ্গিকও ছিল না। আর বিরোধী দল তো অবশ্যই মেইনস্ট্রিম। সুতরাং আমি কোনো দলকে মেইনস্ট্রিম হতে দেই নাই বলে যে বক্তব্য প্রচার হচ্ছে—সেটা অপবাখ্যা, অবান্তর এবং বিভ্রান্তিকর।’

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে