স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট বিষয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কেউ সোশ্যাল মিডিয়া বা অন্য কোনোভাবে গুজব ছড়ালে রাষ্ট্র সহ্য করবে না।
আজ সন্ধ্যা ৭টায় দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রিয় দেশবাসী, নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আমরা লক্ষ করছি, একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা, জনগণের আস্থাকে দুর্বল করা।’
এরপর তিনি বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি—সতর্ক থাকুন, দায়িত্বশীল থাকুন। যাচাই না করে কোনো তথ্য শেয়ার করবেন না। গুজবের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা ও সত্য। নির্বাচন নিয়ে যারা বিগত মাসগুলোতে উদ্দেশ্যমূলকভাবে সংশয়-সন্দেহ সৃষ্টি করেছিল, তারা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে। জনগণকে বিভ্রান্ত করতে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।’
ভোটারদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা সকল প্রকার অপপ্রচার থেকে নিজেদের মুক্ত রাখুন। তথ্য যাচাইয়ের জন্য সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন। নির্বাচনবন্ধু হটলাইন— ৩৩৩- এতে ফোন করে সঠিক খবর জেনে নিন।’
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ইতিহাস আমাদের শিক্ষা দেয়, একটি ত্রুটিপূর্ণ, প্রশ্নবিদ্ধ বা সহিংসতাপূর্ণ নির্বাচন শেষ পর্যন্ত কারও জন্যই মঙ্গল বয়ে আনে না। বরং দেশের সর্বনাশ ডেকে আনে। যারা জনগণের মতামত উপেক্ষা করে শক্তি ও অনিয়মের মাধ্যমে ক্ষমতায় থাকতে চেয়েছে, তারা সবাই শেষ পর্যন্ত জনগণের আদালতে কঠিন জবাবদিহিতার মুখোমুখি হয়েছে।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হত্যাযজ্ঞসহ মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিনজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
৩৩ মিনিট আগে
হাম ও রোগটির উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে তিনজন এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে ছয় শিশু।
২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এ নিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া সাতটি মামলার সবকটিতেই জামিন পেলেন তিনি।
৪ ঘণ্টা আগে
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় গত রবিবার নিহত হন সাতক্ষীরার বাসিন্দা শফিকুল ইসলাম ও তাঁর নিকট আত্মীয় নাহিদুল ইসলাম নাহিদও। লেবানন প্রবাসী তাঁদের নিকট আত্মীয় দুই পরিবারে মৃত্যুর বিষয়টি জানান। এছাড়া সরকারিভাবে লেবাননে বাংলাদেশি দূতাবাস তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
৪ ঘণ্টা আগে