স্ট্রিম প্রতিবেদক

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম জানুয়ারিতে ৫৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন দাম এক হাজার ৩০৬ টাকা, যা ডিসেম্বরে ছিল এক হাজার ২৫৩ টাকা।
রোববার (৪ জানুয়ারি) বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৬টা থেকেই নতুন দর কার্যকর। এর আগে গত মাসে ১২ কেজি এলপিজির দাম ৩৮ টাকা বাড়িয়েছিল বিইআরসি।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি কেজি এলপিজি ১০৮ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগের মাসে ছিল ১০৪ টাকা ৪১ পয়সা। অর্থাৎ এক মাসে কেজিতে ৪ টাকা ৪২ পয়সা বেড়েছে।
তবে সরকারি কোম্পানির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রয়েছে।অন্যদিকে, গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৭ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা করা হয়েছে।
বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে। সংস্থাটি জানায়, সৌদি আরামকোর ঘোষিত জানুয়ারির প্রোপেন ও বিউটেনের ‘সৌদি সিপি’ (চুক্তি মূল্য) অনুযায়ী এই দাম সমন্বয় করা হয়েছে।
তবে বাজারে নির্ধারিত মূল্যে গৃহস্থালির কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। সরবরাহের ঘাটতি দেখিয়ে দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত দামের চেয়ে ৮০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত বেশি দামে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হতে দেখা গেছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে