স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো জাতীয় স্থায়ী কমিটির বৈঠক করেছে বিএনপি। বৈঠকে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে দ্রুত সময়ে কাউন্সিল আয়োজন এবং বর্তমান সরকারের গত ৪৭ দিনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) রাত পৌনে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী এই বৈঠক ডেকেছিলেন। বৈঠকে গত ৪৭ দিনে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপে স্থায়ী কমিটির সদস্যদের মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে।’
দলের পরবর্তী কাউন্সিল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার লক্ষ্যে ভবিষ্যতে খুব দ্রুত কীভাবে কাউন্সিল করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানিয়েছেন, সংসদের সংরক্ষিত নারী আসন-সংক্রান্ত কোনো আলোচনা এই বৈঠকে হয়নি।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়ালি), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি) এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে