স্ট্রিম প্রতিবেদক

বিমান বহরে আন্তর্জাতিক মানের উড়োজাহাজ যুক্ত করতে মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (৪ মে) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সেশনের আলোচনার তথ্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের বিমান বহর আন্তর্জাতিক মানের নয়। আন্তর্জাতিক রুটে চলাচল করে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক মানে পৌঁছায়নি।’
প্রতিমন্ত্রী বলেন, মানোন্নয়নের জন্য ইতোমধ্যে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আরও কিছু উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ডিসি সম্মেলনে এ বিষয়ে আলোচনার কথা তুলে ধরে রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের বিভিন্ন জেলায় থাকা বিমানবন্দরগুলো কীভাবে ব্যবহার ও উন্নয়ন করা যায়, সে বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকার কী কী উদ্যোগ নিচ্ছে, সে বিষয়েও তাদের অবহিত করা হয়েছে।
বিমান প্রতিমন্ত্রী আরও বলেন, পর্যটন নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। বিশেষ করে কক্সবাজার, কুয়াকাটা এবং অন্যান্য বড় পর্যটনকেন্দ্রকে কীভাবে সম্মিলিতভাবে উন্নত করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
চলতি বছর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।

.png)

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) প্রশাসনিক কর্মকর্তা বদলি এবং নতুন যোগদান নিয়ে হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ঢামেকের প্রশাসনিক ব্লকে এ ঘটনা ঘটে। এরপরই হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে রাখা একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সের পাশে রাখা ৯টি মোটরসাইকেলও পুড়ে গেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালক ফরিদুল ইসলাম (৫৫) আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে হাসপাতালের পুরোনো ভবনের সামনে এই ঘটনায় ঘটে।
২ ঘণ্টা আগে
সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও একজন নষ্ট, পচে যাওয়া মানুষ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
সুনামগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) নাছির উদ্দিন চৌধুরীর সম্পদ আত্মসাতের অভিযোগে তিন সৎভাইসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এমপির স্ত্রী পারভিন আক্তার। এমপির অসুস্থতার সুযোগে তাঁর গলায় দা ঠেকিয়ে সৎভাইয়েরা বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করেছেন বলে আরজিতে উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগে