স্ট্রিম ডেস্ক

নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সহজলভ্য করতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ কান্ট্রি কনক্লেভ ২০২৬’। বৃহস্পতিবার (২১ মে) রাজধানীতে মিলার্স ফর নিউট্রিশনের এই আয়োজনে পুষ্টিসমৃদ্ধ দেশ গড়তে সরকারি-বেসরকারি অংশীদারত্ব শক্তিশালী করার অঙ্গীকার করা হয়।
স্বাগত বক্তব্যে টেকনোসার্ভ বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার মো. গুলজার আহমেদ দেশজুড়ে ফর্টিফাইড ফুডের প্রাপ্যতা বাড়াতে শিল্পখাতের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল হোসেন বলেন, ‘খাদ্যের পুষ্টিমান বৃদ্ধির মাধ্যমেই দেশে দীর্ঘস্থায়ী অপুষ্টি দূর হবে।’
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. এম. জসিম উদ্দিন খান বলেন, ফর্টিফাইড খাদ্য উৎপাদন এবং শিল্পখাতে মানসম্মত অনুশীলন নিশ্চিত করতে বহুপক্ষীয় সহযোগিতা প্রয়োজন।
প্রযুক্তিগত দিক তুলে ধরে প্রফেসর ড. মো. রুস্তম আলী জানান, উদ্ভাবনী প্রযুক্তি মিলারদের কার্যক্রমকে আরও সহজ ও আধুনিক করবে।
এসিআই ফুডস অ্যান্ড বেভারেজের সিওও জাকির ইবনে হাই বলেন, তাঁরা বাংলাদেশে ফুড ফর্টিফিকেশন কার্যক্রম আরও বিস্তৃত করতে চান এবং মিলার্স ফর নিউট্রিশনের কারিগরি সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান।
বেসরকারি খাতের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ ফর্টিফাইড রাইস মিল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. মঈন উদ্দিন মাসুদ বলেন, মিলারদের সক্রিয় সম্পৃক্ততাই এই কার্যক্রমকে দীর্ঘমেয়াদে টেকসই করবে।
কামাল অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো. কামাল উদ্দিন তাঁর অভিজ্ঞতা থেকে বলেন, যথাযথ খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা বা এফএসএমএস বাস্তবায়ন শিল্পখাতের মানোন্নয়ন ও ভোক্তার আস্থা বাড়াতে সহায়ক।
অন্যদিকে, বাংলাদেশ ফুড সেফটি অথরিটির অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব পুষ্টিমান বৃদ্ধি ব্যবস্থাকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় নীতিগত অগ্রাধিকার ও কৌশলগত পদক্ষেপের কথা জানান।
সমাপনী অধিবেশনে টেকনোসার্ভ-এর এশিয়া প্রোগ্রাম লিডার মনোজিৎ ইন্দ্র বলেন, তাঁরা দীর্ঘমেয়াদি সহযোগিতা এবং শিল্পখাতের অংশগ্রহণের মাধ্যমে পুরো বাংলাদেশে এই কার্যক্রম সম্প্রসারণ করতে চান।
অনুষ্ঠানে বিএসটিআই, বিএফএসএ, বিশ্ব খাদ্য সংস্থা, ইউনিসেফ এবং গেটস ফাউন্ডেশনসহ বিভিন্ন অংশীজন তাঁদের কারিগরি অভিজ্ঞতা বিনিময় করেন এবং পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৭ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৮ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
৯ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
৯ ঘণ্টা আগে