স্ট্রিম সংবাদদাতা

যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত রাব্বির বসতবাড়িতে অগ্নিসংযোগ করে।
সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার খাজুরা পুলিশ ক্যাম্পের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন (৩৮) উপজেলার তেলীধান্যপুড়া গ্রামের মোনতাজ ঢালীর ছেলে। তিনি বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পেশায় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের চালক ছিলেন।
পরিবার ও স্থানীয় একাধিক সূত্রের দাবি, সোমবার সকালে যশোর-মাগুরা আঞ্চলিক মহাসড়কের পাশে খাজুরা তেলপাম্পে কাভার্ড ভ্যান রেখে পাশের একটি বাড়িতে যান রুবেল। ওই বাড়ি থেকে হেঁটে পাম্পে ফেরার সময় খাজুরা পুলিশ ক্যাম্পের সামনে রুবেলের পথ রোধ করেন তাঁর বোনের দেবর রাব্বিসহ (২২) তিন-চারজন। কথা-কাটাকাটির একপর্যায়ে রুবেলকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান রাব্বি।
স্থানীয় লোকজন রুবেলকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে খাজুরা বাজার বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত রুবেলের মা ফিরোজা বেগম বলেন, ‘তেলীধান্যপুড়া উলুমুল হাফেজিয়া কুরআন মাদ্রাসা মাঠে রাব্বি আড্ডা দিত। মাদ্রাসার হুজুর রাব্বিকে আড্ডা দিতে নিষেধ করলে সে হুজুরকে উল্টো নানা আজেবাজে কথা বলে। বিষয়টি জানতে পেরে রাব্বিকে একটি চড় মেরেছিল রুবেল। সেই থেকে রাব্বি রুবেলের ওপর ক্ষোভ জমিয়ে রেখেছে। সে প্রতিশোধ নেওয়ার হুমকি দিত।’
নিহত রুবেলের ভাই রাজিব হোসেন জানান, রুবেলকে মারতে রাব্বির সঙ্গে মোটরসাইকেলে আরও তিন-চারজন এসেছিল।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার সন্ধ্যার দিকে বাঘারপাড়া উপজেলার যশোর-মাগুরা মহাসড়কে প্রায় আধা ঘণ্টা বিক্ষোভ করেন দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্ত রাব্বির তেলীধান্যপুড়া গ্রামের বাড়িতে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, ‘হত্যার কারণ জানতে তদন্ত চলছে। অভিযুক্ত ঘটনার পর থেকে পলাতক। তাঁকে ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে