স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর) আসনে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। ধানের শীষ প্রতীকে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং ১০ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) একই দিনে এই দুই প্রার্থীর প্রচারণা শুরু হয়।
ববি হাজ্জাজ ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে প্রচার শুরু করেন। নির্বাচনি লড়াইয়ে জুলাইয়ের স্মৃতি ও আবেগকে তিনি প্রাধান্য দিচ্ছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শহীদ শিক্ষার্থী ফারহান ফাইয়াজের পরিবারের সঙ্গে ববি হাজ্জাজ সৌজন্য সাক্ষাৎ করেন। এর মাধ্যমেই তিনি তাঁর নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
ববি হাজ্জাজ ফেসবুকে লেখেন, ‘ফারহানের আব্বা ও আম্মার সঙ্গে যা ঘটেছে, সেই অপূরণীয় কষ্ট আমরা কখনোই পূরণ করতে পারব না। ফারহান ও তাঁর মতো যাঁরা জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন, পুরো জাতি তাঁদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। ইনশাল্লাহ, যদি আমরা বিজয়ী হতে পারি, তবে ফারহানের ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ যা প্রয়োজন, তার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করব।’
২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডি এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন ফারহান ফাইয়াজ।
অন্যদিকে, একই দিন বেলা ৩টার দিকে মোহাম্মদপুরের শহীদ পার্ক মাঠে (টাউন হল) নির্বাচনি সমাবেশ করেন ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। মামুনুল হকের এই সমাবেশ এখনো চলছে।
সমাবেশে এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসাইন ও জামায়াতে ইসলামীর শফিউর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১২ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৮ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে