স্ট্রিম প্রতিবেদক

একীভূত হওয়া পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানত ফেরত ও সংস্কার নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। বুধবার (২৪ জুন) প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিভিন্ন প্রশ্নের জবাবে এ সংক্রান্ত সরকারি পরিকল্পনা ও পাচার করা অর্থ উদ্ধারের অগ্রগতি তুলে ধরেন।
অর্থমন্ত্রী জানান, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংককে ‘ব্যাংক রেজল্যুশন স্কিম-২০২৫’-এর আওতায় এনে তাদের সম্পদ ও দায় ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’তে স্থানান্তর করা হয়েছে। স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম চলছে। আমানত সুরক্ষা আইন-২০২৬ অনুসারে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকদের আপাতত সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হচ্ছে।
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে সরকারের পদক্ষেপ জানতে চান। জবাবে অর্থমন্ত্রী বলেন, তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজন হলে ‘ব্যাংক রেজল্যুশন আইন-২০২৬’ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের ওপর কথিত ‘হেয়ারকাট’ বা দুই বছরের মুনাফা কেটে রাখার নীতি প্রত্যাহারের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংক মুনাফা করলে আমানতকারীরা মুনাফা পাওয়ার অধিকারী হন। তবে ২০২৪ ও ২০২৫ সালে সংশ্লিষ্ট ব্যাংকগুলো মুনাফা না করলেও আমানতকারীদের ৪ শতাংশ হারে ‘এহসান’ (সহযোগিতামূলক অনুদান) প্রদান করা হয়েছে।’ তবে এই নীতি প্রত্যাহার বা ভবিষ্যতে পূর্ণ মুনাফা প্রদানের বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমার কথা তিনি উল্লেখ করেননি।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, পাঁচ ব্যাংক একীভূত হলেও অনেক গ্রাহক এখনো চাহিদামতো আমানত তুলতে পারছেন না বলে অভিযোগ রয়েছে। এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমানত সুরক্ষা আইনের আওতায় আপাতত দুই লাখ টাকা পর্যন্ত পরিশোধের বিষয়টি পুনরায় উল্লেখ করেন। ব্যাংক খাতের তারল্য সংকট নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, গ্রাহকদের অর্থ ফেরত নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে জরুরি তারল্য সহায়তা দিয়েছে। চলতি বছরের ১৫ জুন পর্যন্ত এই সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ হাজার ৯০৩ কোটি ১১ লাখ টাকা।
বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারের অগ্রগতি সম্পর্কেও সংসদে তথ্য দেন অর্থমন্ত্রী। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংকিং খাতের অনিয়ম ও দুর্নীতির কারণে খেলাপি ঋণের অর্থ বিদেশে পাচার হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০টি ব্যাংক অর্থ উদ্ধারের উদ্যোগ নিয়েছে। তিনি জানান, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সংশ্লিষ্ট ব্যাংকগুলো নয়টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে ‘নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট’ সই করেছে এবং ‘নো উইন, নো ফি’ ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রথম ধাপে ছয়টি মামলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে সাইফুজ্জামান চৌধুরী, এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ এবং ওরিয়ন গ্রুপ সংশ্লিষ্ট মামলা।
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল সম্মিলিত ইসলামী ব্যাংককে পূর্ণাঙ্গভাবে সচল করার পরিকল্পনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ নিয়োগ দেওয়া হয়েছে এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি জানান, ব্যাংকটির সাংগঠনিক কাঠামো, জনবল ব্যবস্থাপনা, কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস), তথ্যপ্রযুক্তি অবকাঠামো এবং শাখা একীভূতকরণের কাজ চলমান রয়েছে। অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব কার্যক্রম সম্পন্ন হলে সম্মিলিত ইসলামী ব্যাংক একটি স্থিতিশীল ব্যাংক হিসেবে পরিচালিত হবে।

.png)

কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর স্টেশনের কাছে সোনারবাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল এবং চৌদ্দগ্রামে গুণবতী এলাকায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি থেকে রাজধানীর সুরক্ষায় মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। এর আওতায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৪৫০টি ‘অ্যাসেম্বলি পয়েন্ট’ নির্ধারণ করা হয়েছে। সেখানে কাজের সুযোগ পাবেন ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী।
২ ঘণ্টা আগে
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে বাংলাদেশ সেনাবাহিনীর পৃথক অভিযানে সশস্ত্র একজন নিহত হয়েছেন। আত্মসমর্পণ করেছেন দুজন। এ সময় একে-৪৭ রাইফেল ও গোলাবারুদসহ কয়েকটি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল আগামী মাস থেকে দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে।
২ ঘণ্টা আগে