স্ট্রিম সংবাদদাতা

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ভোলা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার রাতে সদর উপজেলার খেয়াঘাট ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আব্দুল মতিন (৩২) নামে ওই ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া জেলার বাঁশপুকুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন। তার বাবার নাম বসার আলী।
রোববার (১২ এপ্রিল) সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল খেয়াঘাট ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মতিনকে আটক করে। আইনি ব্যবস্থা নিতে তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের জিজ্ঞাসাবাদে আব্দুল মতিন জানিয়েছেন, গত ৭ এপ্রিল মাদক পাচারকারী চক্রের এক সদস্যের সহযোগিতায় দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। আত্মগোপনের জন্য তিনি ভোলায় যান।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১৬ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩০ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে