স্ট্রিম ডেস্ক

বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক তাহমিদ আল-হুসাইনী এবং মহাসচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
গত শনিবার (১১ এপ্রিল) বুয়েটে সোসাইটির নির্বাহী কমিটি (২০২৬-২০২৮)-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হলেও অন্যান্য পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির সহসভাপতি পদে সৈয়দ আশরাফ উল ইসলাম ও আবদুল লতিফ খান, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিকী এবং সম্পাদক পদে অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ নিয়োগ পেয়েছেন।
কমিটির ছয়জন সদস্য হলেন—ইঞ্জিনিয়ার মো. আবদুল মালেক সিকদার, অধ্যাপক ড. মোহাম্মদ শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার সৈয়দ মাহফুজ আহমেদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুল আলম (নয়ন), ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ইঞ্জিনিয়ার মুহাম্মদ মাহবুবুল আলম।
২০০২ সালে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে যাত্রা শুরু করা এই সোসাইটি দেশে ভূমিকম্প-ঝুঁকি হ্রাসে ভূমিকা পালন করে আসছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
২ ঘণ্টা আগে