স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে থেকে দুই বোনের লাগেজসহ চারটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (২ জুন) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত সেই পিকআপ ভ্যান জব্দ ও ছিনতাই করা তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন- আনোয়ার হোসেনকে (২৮) এবং জুয়েল ওরফে আরিফ (৪৫)।
জুয়েলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দুটি দস্যুতা, দুটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং একটি ডাকাতি মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে গত শনিবার রাতে ঠাকুরগাঁওয়ের গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরেন দুই বোন। শ্যামলীতে বাস থেকে নেমে রিকশা নিয়ে মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে আসা মাত্র তিনজন তাদের লাগেজ, ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরে সামাজিক মাধ্যমে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে। এই চক্রটি মোহাম্মদপুরসহ ঢাকা শহরে বিভিন্ন এলাকায় দলগতভাবে ছিনতাই করে। ছিনতাই হওয়া মালামাল দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

.png)

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২২ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
২ ঘণ্টা আগে