স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন শুনানি শেষে এই আদেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভালুকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার ফ্লোর ইনচার্জ আলমগীর হোসেন (৩৮), কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন (৪৬), কারখানার শ্রমিক তারেক হোসেন (১৯), লিমন সরকার (২২), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯) ও নিঝুম উদ্দিন (২০)। আরও আছেন ভালুকার বাসিন্দা আজমল হাসান (২৬) আশিকুর রহমান (২৫), কাইয়ুম (২৫) ও শাহিন মিয়া (১৯) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মো. নাজমুল (২১)।

ময়মনসিংহ আদালত পুলিশের পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২ জনের পাঁচ দিন করে রিমান্ড চেয়েছিল পুলিশ। আজ আসামিদের উপস্থিতিতে শুনানিতে প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শুনানিতে প্রত্যেক আসামির পক্ষে আইনজীবী উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারসের (বিডি) কর্মী দিপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।
দিপু চন্দ্র জেলার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। হত্যার ঘটনায় তাঁর ভাই অপু চন্দ্র দাস গত শুক্রবার (১৯ ডিসেম্বর) অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা করেন।

.png)

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নশীল দেশগুলোর জন্য দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের এক বিরল সুযোগ তৈরি করেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। উপযুক্ত নীতি ও অবকাঠামো নিশ্চিত করা গেলে এক দশকেই এক শতাব্দীর সমান অগ্রগতি সম্ভব।
৭ মিনিট আগে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বাহিনী গঠন করছে সরকার। এ লক্ষ্যে ‘এসআরবি আইন, ২০২৬’-এর খসড়া আইন প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১৮ মিনিট আগে
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে, তবে প্রাথমিক ও মাধ্যমিকের অন্যান্য শ্রেণিতে পরীক্ষার মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
২৬ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় শূন্যরেখার মিয়ানমার অংশে স্থলমাইন বিস্ফোরণে বদি আলম (৩২) নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তসংলগ্ন নাফ নদী এলাকায় এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে