স্ট্রিম সংবাদদাতা

ফেনীর সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ এবং তাঁর অফিস সহকারী আবু নাছেরকে ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সোনাগাজী উপজেলা পিআইও অফিসে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
দুদক সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর উপসহকারী পরিচালক ফারুক আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে। দণ্ডবিধি ১৮৬০-এর ১৬১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অভিযোগে জানা যায়, ফেনীর বালিগাঁওয়ের ঠিকাদার হুমায়ুন কবির পাঁচটি প্রকল্পের কাজ সম্পন্ন করে বিল জমা দিলে মোহাম্মদ আল সাঈদ বিনিময়ে ১২ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না দিলে বিল ছাড় করা হবে না বলে হুমকি দেন তিনি। এই ঘটনায় হুমায়ুন কবির দুদক নোয়াখালী কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।
দুদকের পরিকল্পনা অনুযায়ী, হুমায়ুন কবির ঘুষের প্রথম কিস্তি হিসেবে ১ লাখ টাকা নিয়ে পিআইও অফিসে যান। প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ টাকাটি গ্রহণ করে তাঁর সহকারী আবু নাছেরের কাছে রাখতে দিলে ওৎ পেতে থাকা দুদক কর্মকর্তারা তাঁদের দুজনকে হাতেনাতে আটক করেন।
অভিযুক্ত মোহাম্মদ আল সাঈদ কেরানীগঞ্জের সাকতা এলাকার আব্দুর রবের ছেলে। অন্যদিকে আবু নাছের দাগনভূঞার মোমারিজপুর এলাকার আবুল হাসেমের ছেলে। এ ঘটনায় দুদক নোয়াখালীর উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগান চাকমা জানান, ঘটনার সময় তিনি অফিসের বাইরে ছিলেন। পরে কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি জেনেছেন। দুদক তথ্য-প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, মোহাম্মদ আল সাঈদ কিছুদিন আগে সোনাগাজী সদর ইউনিয়নের প্রশাসক হিসেবেও পদায়ন পেয়েছিলেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে