স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের ক্যান্টিনে সিট নেওয়া নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে তর্কের জেরে নবাব আব্দুল লতিফ হল সংসদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শহীদ এক শিক্ষার্থীকে ‘উল্টো ঝুলিয়ে মারার’ হুমকি দিয়েছেন।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে শাহ মখদুম হলের সামনে এ ঘটনা ঘটে।
জুমার নামাজের পর শাহ মখদুম হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ মাসুদ ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় নবাব আব্দুল লতিফ হলের শিক্ষার্থী মোহাম্মদ আরিফ তাঁর পাশে বসতে চাইলে মাসুদ তাঁকে সামান্য অপেক্ষা করতে বলেন। পরে দুজন একই টেবিলে বসলেও পরিচয় জানতে চাওয়া নিয়ে তাঁদের মধ্যে তর্ক শুরু হয়।
মাসুদ বলেন, 'আমি শুধু অপেক্ষা করতে বলেছিলাম। তারা তা না মেনে বসে পরিচয় জানতে চাইলে আমি উত্তেজিত হয়ে কথা বলি। পরে তিনি নিজের হলের শিক্ষার্থীদের ডাকেন।'
আরিফ বলেন, 'আমি তাঁকে সরে বসতে বলেছিলাম। কিন্তু তিনি চটে যান এবং আমাদের মধ্যে তর্ক শুরু হয়।'
ঘটনার কিছুক্ষণ পর লতিফ হলের জিএস নুরুল ইসলাম শহীদ কয়েকজন শিক্ষার্থী নিয়ে শাহ মখদুম হলের সামনে আসেন।
উপস্থিত শিক্ষার্থীরা জানান, একপর্যায়ে শহীদ মাসুদকে উদ্দেশ্য করে বলেন, 'আমি হলের দায়িত্বপ্রাপ্ত—আমি আসব, তুই কে? এরকম হলে লতিফ হলে সামনে তোকে উল্টো ঝুলাইয়া মারব।'
জিএস নুরুল ইসলাম শহীদ সংবাদকর্মীদের বলেন, 'আমার হলের শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা হওয়ায় কষ্টে কিছু কথা বলে ফেলেছি। ইচ্ছাকৃতভাবে বলিনি। আমি এর জন্য দুঃখপ্রকাশ করছি।'

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে