স্ট্রিম প্রতিবেদক

স্থানীয় পর্যায়ে মাছ উৎপাদন ও বিপণন প্রক্রিয়াকে কর ও ভ্যাটমুক্ত রাখতে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরবরাহকারী বা বিক্রেতার বিল থেকে আর উৎসে ভ্যাট বা কর কর্তন করা হবে না।
আজ রবিবার (২৮ জুন) নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা স্ট্রিমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য কর বা ভ্যাট (মূল্য সংযোজন কর) প্রক্রিয়াকে ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য আরও সহজ করা।’
সাধারণ নিয়ম অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠান বা লিমিটেড কোম্পানি যখন পণ্য বা সেবা ক্রয় করে, তখন ‘উৎস কর্তনকারী সত্তা’ হিসেবে সরবরাহকারীর বিল থেকে উৎসে ভ্যাট বা কর কেটে রাখা হয়। আগে অসাবধানতাবশত জোগানদার পর্যায়ে মাছের ভ্যাট অব্যাহতি সংক্রান্ত কিছু অস্পষ্টতা তৈরি হয়েছিল, যা নতুন নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে।
এনবিআরের ওই কর্মকর্তা জানান, আমদানি করা মাছের ক্ষেত্রে বিদ্যমান নিয়মে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। গত বাজেটে আমদানি পর্যায়ে মাছের ওপর থেকে যে ভ্যাট অব্যাহতি তুলে নেওয়া হয়েছিল, তা অপরিবর্তিত রয়েছে। ফলে বিদেশ থেকে মাছ আমদানির ক্ষেত্রে আগের মতোই নিয়মিত শুল্ক ও ভ্যাট বলবৎ থাকবে।
এনবিআরের অন্য এক কর্মকর্তা জানান, দেশীয় মাছের বাজার স্থিতিশীল রাখতে উৎপাদনকারী, বিক্রেতা ও সরবরাহকারী কারও ওপরই উৎসে ভ্যাট বা কর প্রযোজ্য হবে না। ফলে স্থানীয় পর্যায়ে মাছ কেনা-বেচা ও সরবরাহের প্রক্রিয়া অনেক সহজ হবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে